
আপডেট: আগস্ট ৩১, ২০২০
ধর্মপাশায় বৌলাইগঞ্জ বাজার থেকে ছবিটি তুলা ছবি-বিজয় নিউজ
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে গোলকপুর বাজার,বৌলাইগঞ্জ বাজার সহ ৭টি গ্রাম সুরমা নদির ভাঙ্গনে বিলিন হয়ে যাচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী গ্রামবাসীকে একাধিক বার প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে সময় পাড় করছেন।
সুনামগঞ্জের হাওর বেষ্টিত অবহেলিত ভাটি এলাকা বলে পরিচিত, ধর্মপাশা উপজেলার অন্তভোক্ত সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুরমা নদির তীরবর্তী বাবুপুর গ্রাম ও নূরপুর গ্রামের মাঝখানে বৌলাইগঞ্জ বাজার, নূরপুর গ্রম, ইসলামপুর, সৈত্যল হাটি, বেড়ীকান্দী গ্রাম সহ ৭টি গ্রম সুরমা নদির ভাঙ্গনের কবলে পড়ে বিলিন হয়ে যাচ্ছে। এসব গ্রাম গুলো নদি ভাঙ্গনের কবলেপড়ে গ্রামগুলোর অস্বিস্ত বিলিন হয়ে গেছে। এতে পাঁকা এবং আধা পাঁকা ও টিনসেট ঘর নদি ভাঙ্গনের কবলে পড়ে বিলিন হয়ে গেছে।
এব্যাপারে বাবুপুর গ্রামের রফিকুল বারী চৌধুরী (বাচ্ছু মিয়া), আমাদের পূরুটা গ্রামই সুরমা নদিতে চলে গেছে। আমরাও এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে বসবাস করতাম কিন্তু‘ এখানে আমাদের ফসলি জমি রয়েছে বিধায় জীবনের ঝুঁকি নিয়ে নদি ভাঙ্গনের সাথে যোদ্ধকরে বসবাস করছি।
স্থানীয় সাংবাদিকরা আমাদের হালামত দেখার পর একাদিকভার পত্রপত্রিকায় প্রকাশের পর আমরা গ্রামবাসী সুনামগঞ্জ জেলা পানি উন্নয় বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেছি। যে, আমাদের ক্ষতিগ্রস্থ্য গ্রামগুলো পানি উন্নয়ন বোর্ডের আওতায় এনে নদি ভাঙ্গনের কবল থেকে আমাদের রক্ষা করা হউক। পাউবোর নির্বাহী প্রকৌশলী আমাদেরকে শান্তনা দিয়েছিলেন যে, আমাদের বৌলাইগঞ্জ বাজার, গোলকপুর বাজার সহ ক্ষতিগ্র¯’ গ্রামগুলো পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) আওতায় এনে সংস্কার করবেন।
৫ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। একই মন্তব্য করেন নূরপুর গ্রামের মোঃ দেলুয়ার হোসেন, গোলকপুর বাজার (ইসলামপুর) গ্রামের, বশির আহমেদ, আআব্দুল কায়ূম মজনু (মুজিবুর রহমান), জাকির হোসেন প্রমুখ।
এব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন তিনি বলেন,
এব্যাপারে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ে কথা বলবো। এবং আগামী সংসদ অধিবেশনে উৎতাপন করব। এর একটা সুব্যবস্থা হবেই।