
আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২০
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশ(সুনামগঞ্জ)প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানা ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার মাঝখানে বড়কাপন ইউনিয়নের রাজনগর গ্রামের পাশে সুমেশ্বরী নদীতে যাত্রীবাহি নৌকা ও বালু বুঝাই নৌকা মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহি ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর গ্রামবাসী এসে ইতিমধ্যে পুরুষ-মহিলা ও শিশুসহ ১১টি মৃত্যু দেহ উদ্ধার করে। উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।
জানা যায়, আজ সকাল ৯টায় মধ্যনগর বাজার ট্রলার ঘাট থেকে একটি যাত্রীবাহি ট্রলার যাত্রী নিয়ে নেত্রকোনার ঠাকুরাকোনার উদ্দ্যেশে রওনা হয়।
কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নের রাজনগর গ্রামের পাশে যাওয়ার সময় বিপরিত দিক দিয়ে বালু বোঝাই একটি ষ্টিলবডি নৌকার সাথে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহি ট্রলাটি ডুবে যায়। ওই যাত্রীবাহি ট্রলারে প্রায় ২০/২৫ জন যাত্রী ছিল বলে জানা যায়। ইতিমধ্যে ১১টি মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্দার অভিযান অব্যহত রয়েছে মৃতের সংখ্যা বাড়বে।
এব্যাপারে মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, যাত্রীবাহি ট্রলার ডুবির বিষয়টি শোনে ঘঠনাস্থলে যাচ্ছি।