বরিশালে অস্ত্র ও মাদকসহ আটক মনির

আপডেট: December 3, 2020

বিজয় নিউজ:: বরিশালের আগৈলঝাড়া থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ মনির হোসেন নামে এক যুবকেক আটক করেছে র‌্যাব-৮।

আটক মনির হোসেন (৩৬) আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম এলাকার আ. জব্বার হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৮ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বুধবার (২ ডিসেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এসময় মনিরকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, একটি ছোড়া এবং একটি ত্রিফলা চাইনিজ কুড়াল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় আগৈলঝাড়া থানায় মাদক ও অস্ত্র আইনে দু’টি মামলা দায়ের করেছেন র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসির ডিএডি মো. আব্দুল্লাহ।

216 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন