বিএনপি-জামায়াত তারা বলেছিল সাঈদী চাঁদে, এখন বলছে মাথা লাগবে

আপডেট: August 3, 2019

এমপি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশের শান্ত পরিবেশকে বিনষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছে বিএনপি-জামায়াত। তারা বিভিন্ন সময় বিভিন্ন গুজব ছড়ায়। আগে তারা বলেছিল সাঈদীকে চাঁদে দেখা গেছে। এখন বলছে পদ্মা সেতুতে মাথা লাগবে। একইভাবে ছেলেধরা গুজব ছড়িয়েছে তারা। এসব গুজব থেকে জনগনকে সচেতন থাকতে হবে। এক কথায় বিএনপি-জামায়াত মিথ্যার রাজনীতি করে এটা প্রমাণিত।

শনিবার বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিন দিনব্যাপী ‘ফলদ বৃক্ষ মেলার’ উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন এমপি গোপাল।

ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশের ৬৪টি জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। তাই সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

145 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন