ভারতের বিজেপির মূখপাত্র প্রিয় নবীকে কটুক্তির প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট: June 11, 2022

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ);: ভারতে বিজেপির মূখপাত্র নুপূর শর্মা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) চরিত্রের উপর কটূক্তির প্রতিবাদে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর ধর্মপাশা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদসহ বিভিন্ন সংঘঠনের উদ্যোগে মানববন্ধন। বিক্ষেভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা ভারতে বিজেপির মূখপাত্র নুপূর শর্মার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অব্যহত রয়েছে।
মহা নবীকে নিয়ে কটুক্তি করায় ভারতের বিজেপির মূখপাত্র কুলাঙ্গার নুপূর শর্মা হযরত মোহাম্মদ (সাঃ) আলাইর চরিত্র নিয়ে কটুক্তির প্রতিবাদে ধর্মপাশা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদ, এর উদ্যোগে গতকাল জুম্মার পর উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। ওই সময় উপজেলার বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন সংঘঠনের হাজার হাজার মুসল্লিরা নুপূর শর্মার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

200 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন