১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

আপডেট: জুন ২৭, ২০২৩

বিজয় নিউজ:: দেশবাসীকে কুরবানির ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার এক ভিডিওবার্তায় এ শুভেচ্ছা জানিয়েছেন বলে তার উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান।

শেখ হাসিনা বলেন, বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা, কুরবানির ঈদ। কুরবানি অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নিচুতা, অহংকার, স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কুরবানির ঈদ সার্থক হয়ে উঠে।

‘ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে আমরা মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করি। সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নেই।’

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। ঈদ মোবারক৷

86 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন