প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম

আপডেট: July 7, 2023

ক্রীড়া প্রতিবেদক:; বৃহস্পতিবার সন্ধ্যায়ই এমন একটা গুঞ্জন উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। চাউর হয়ে গিয়েছিল যে, তামিম ইকবালকে ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সে খবর মিথ্যে নয়। হঠাৎ করে সব ফরম্যাটে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী।

বিসিবির এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তামিম আজ শুক্রবার পড়ন্ত বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে গণভবনে গেছেন। তার সঙ্গে মাশরাফি বিন মুর্তজাও আছেন।

600 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন