সাংবাদিক শামীম আহমেদকে দেখতে হাসপাতালে নগর জামায়াতের আমির

আপডেট: October 14, 2024

স্টাফ রিপোর্টার :: অসুস্থ অবস্থায় চিকিতসাধীন দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদকে দেখতে হাসপাতালে যান মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
রোববার রাতে নগরীর বাজার রোড কেএমসি হাসপাতালে গিয়ে তিনি সাংবাদিক শামীম আহমেদের চিকিৎসার খোঁজ নেন এবং আর্থিক সহযোগিতা করেন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো চিফ আকতার ফারুক শাহিন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সহ-সভাপতি এম. মোফাজ্জেল, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা, সাংগঠনিক সম্পাদক আল মামুন, সদস্য বায়েজীদ বোস্তামী ও একরামুল কবির জামায়াত নেতা হাফেজ আব্দুল আলীম প্রমুখ।
পরে উপস্থিত সবাইকে সাথে নিয়ে সাংবাদিক শামীম আহমেদের সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে দোয়া- মোনাজাত পরিচালনা করেন অধ্যাক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

509 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন