বিএনপি নেতা মো. জানে আলম সবুজ মিরের পিতার ইন্তেকাল।

আপডেট: January 19, 2025

বিজয় নিউজ ডেস্ক 📰

বরিশালের মুলাদী উপজেলার গাঁচুয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি মো. মান্নান মির শুক্রবার (১৭ জানুয়ারি, ২০২৫) সকাল ৮টায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বিএনপি নেতা মো. জানে আলম সবুজ মিরের পিতা।

মরহুমের জানাজা নামাজ শুক্রবার বিকালে গাঁচুয়া ইউনিয়নের সৈদেরগা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

জানাজার নামাজে মরহুমের ছোট ছেলে, সাবেক চেয়ারম্যান মো. মোকসেদ আলম মির, বাবার রুহের মাগফিরাত এবং পরিবারের শান্তি কামনায় সবার কাছে দোয়া চান। জানাজার পর মরহুমের মরদেহ তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় জনগণ মরহুম মো. মান্নান মিরকে একজন সৎ, ধর্মপ্রাণ এবং সমাজসেবী ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে।

242 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন