বরিশালেএকসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ লামিয়া

আপডেট: October 6, 2025

স্টাফ রিপোর্টার্স ঃ পটুয়াখালী বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের লামিয়া আক্তারের একসঙ্গে পাচঁ সন্তানের জন্ম দিয়েছেন। তাদের মধ্যে তিনটি ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে।সোমবার ০৬(অক্টোবর)বরিশাল হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তানদের জন্ম দেন তিনি।পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে,প্রায় পাঁচ বছর আগে চাঁদকাঠীর গ্রামের ফারুক হাওলাদারের মেয়ে লামিয়া আক্তার সঙ্গে সিংহেরাকাঠী বাহেরচর গ্রামের মুদি ব্যবসায়ী সোহেল হাওলাদারে বিয়ে হয়।

গর্ভকালীন আলট্রাসনোগ্রামের সময় তিন সন্তানের বিষয়টি জানা গেলেও প্রসবের পর পাঁচ নবজাতকের জন্মে পরিবারে  মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে।বরিশাল হেমায়েত উদ্দিন ডায়বেটিক হাসপাতালের গাইনি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা.মশিউর রহমান বলেন,০৬ অক্টোবর লামিয়া আক্তার  সকাল ১০ টায় ভর্তি হয়।দুপুর সাড়েবারো টায় প্রথম সন্তানটি প্রসব করে।এরপরে একেএকে আরো চারটিসন্তান প্রসব করে।মা সুস্থ থাকলেও দুটি শিশুর ওজন এক কেজি,একটির ওজন ৯শ গ্রাম অরেকটির ওজন ৮শ আরেক শিশুর ওজন ৭শ গ্রাম।এতে কিছুটা শঙ্কা রয়েছে।একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম অত্যন্ত বিরল,কিন্তু সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে এটাই সবচেয়ে আশাব্যঞ্জক বিষয়।লামিয়া আক্তারে স্বামীর চাঁদকাঠী গ্রামের বাসিন্দা,তার পরিবার ও এলাকাবাসী এই ঘটনাকে আনন্দ ও আশ্চর্যের মিশ্র অনুভূতি নিয়ে দেখছেন

130 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন