বেগম জিয়াকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সমালোচনায়

আপডেট: November 29, 2025

মোঃ কামরুল হাসান রাসেলঃঃ বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে থাকা এক নেতার বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভ্রান্তিকর ও যাচাইবিহীন তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।
দলীয় সূত্র জানায়, দায়িত্বশীল পদে থাকা একজন নেতার কাছ থেকে এমন আচরণ ‘‘অত্যন্ত অগ্রহণযোগ্য’’ এবং ‘‘সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী’’ বলে মনে করছেন অনেকেই। নেতাকর্মীদের দাবি, বেগম জিয়াকে নিয়ে মিথ্যা বা অপপ্রচারমূলক বক্তব্য ছড়ানো শুধু দলের ভাবমূর্তিকেই ক্ষুণ্ন করেনি, বরং মাঠের নেতাকর্মীদের মনোবলকেও আঘাত করেছে।
একজন সিনিয়র নেতা বলেন,
“দলের একজন শীর্ষ নেতাকে নিয়ে যাচাইবিহীন সংবাদ ছড়ানো দায়িত্বশীল কোনো নেতার কাজ হতে পারে না। এ ধরনের আচরণ দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে।”
এ বিষয়ে অভিযুক্ত নেতার বক্তব্য পাওয়া যায়নি। তবে দলীয় অভ্যন্তরে জানা গেছে, পুরো বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি ওঠেছে বিভিন্ন পর্যায় থেকে। নেতাকর্মীরা মনে করছেন, দলের ঐক্য বজায় রাখতে দায়িত্বশীল পদে থাকা নেতাদের আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

92 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন