৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিসিসিতে বিক্ষোভ

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬

স্টাফ রিপোর্টার ঃঃ পে-কমিশনের সুপারিশ করা বৈষম্যহীন নবম পে-স্কেলসহ ৭ দফা দাবী বাস্তবায়নের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গেটে অবস্থান ও বিক্ষোভ করেছেন সেখানকার কর্মচারীরা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সোমবার সকাল ৯টা থেকে দুই ঘণ্টা বরিশাল সিটি কর্পোরেশন কর্মচারি ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি হয়। এ সময় তাদের সব দাবি মেনে নিতে সরকারের কাছে জোর দাবি জানান।
বিসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি নূর খানের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে বক্তৃতা দেন, বাংলাদেশ কর্মচারি দাবী আদায় ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ, যুগ্ম আহবায়ক মোহা মানিক মৃধা, বিসিসি কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, কম বেতনে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছে। তাই দ্রুত সময়ে আমাদের নায্য দাবি নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। যদি দ্রুত দাবি মেনে নেওয়া না হয় তাহলে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।##

87 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন