
আপডেট: এপ্রিল ১৪, ২০২৬

বিজয় নিউজ ::
বরিশালের হিজলা উপজেলায় পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ । এ উপলক্ষে হিজলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াস শিকদার।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি, অভ্র জ্যোতি পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা,আহসানুল হাবিব আল জনি, মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন স্থলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
এরপর এই উপজেলা বিএনপির উদ্যোগে অপর আরেকটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন হিজলা থানা বি এন পির যুগ্ম আহবায়ক দেওয়ান মনির হোসেন এবং সদস্য সচিব আলতাফ হোসেন খোকন। র্যালিটি উপজেলার খুন্না বন্দর থেকেশুরু হয়ে উপজেলা সদর টেকের বাজার ঘুরে পরিশোধ মাঠে শেষ হয়। এতে অংশ নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া অংশ নেন বিভিন্ন পেশার সাধারণ মানুষ। বাংলা বছরকে রাঙিয়ে তুলতে বিভিন্ন রঙ্গে সাজেন স্থানীয়রা।