৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাবুগঞ্জে ৫গ্রামে ঈদ-উল-আযহা নামাজ অনুষ্ঠিত

আপডেট: মে ২৭, ২০২৬

শাহজাহান খান বাবুগঞ্জ  : বরিশালের বাবুগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারো ৫টি গ্রামে ২হাজার পরিবার পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করা হয়েছে।বুধবার সকাল ৮টায় উপজেলার রহমতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে খানপুরা জাহাঙ্গীর শিকদার বাড়ি একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওলানকাঠী সরোয়ার খানের বাড়ি,মাধবপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আমির দুয়ারি বাড়ি, কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া বারো তাকবীরের ঈদগাহ মাঠ , পবিত্র ঈদ-উল-আযহা নামাজ অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন মাওলানা অধ্যক্ষ মহিউদ্দিন ।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের সময়ের সঙ্গে মিল রেখে কয়েক বছর ধরে পবিত্র ঈদ-উল-আযহা নামাজ আয়োজন করে আসছেন তারা। বর্ষা উপেক্ষা করে এবারো ৫টিগ্রামে ৫০০ জন মুসল্লি এই জামাতে অংশ নেন।
শাহ সুফির দরবার শরীফের কেদারপুর ইউনিয়ন সভাপতি ও ইউনিয়ন বিএনপি সভাপতি কামাল হোসেন বলেন, গত ৩৫ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ-উল-আযহা নামাজ আদায় করে আসছি।বাবুগঞ্জ উপজেলা সুফি দরবার শরীফের সভাপতি সাবেক প্রকৌশলী নজরুল ইসলাম বলেন আমরা সৌদি আরবের সাথে সংহতি রেখে পবিত্র ঈদ-উল-আযহাসহ সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি।তিনি আরো বলেন, বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ আজ পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করছে। আমরাও একই পথ অনুসরণ করছি। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

53 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন