৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

বাবুগঞ্জে ধূমকেতু ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী,অনুষ্ঠান

আপডেট: জুন ১, ২০২৬

শাহজাহান খান বাবুগঞ্জ ঃঃ বরিশালের বাবুগঞ্জে পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ধূমকেতু ফাউন্ডেশনের উদ্যোগে পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রহমতপুর কামিনী পার্ক এলাকায় ধুমকেতু ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মাদ সবুর খান-এর সভাপতিত্বে ওসেক্রেটারি মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জেলা মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ,সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ রাকিব সিকদার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক রায়হান নেগাবান প্রমুখ।

প্রধান অতিথি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ধূমকেতু ফাউন্ডেশন ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করবে। একই সঙ্গে বাবুগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন ।অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী সদস্য অংশগ্রহণ করেন। ঈদ পুনর্মিলনীটি এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়, যেখানে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবসেবার অঙ্গীকার নতুন করে উচ্চারিত হয়।

57 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন