৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিমা রহমানকে পূর্ণমন্ত্রী করার দাবি

আপডেট: জুন ৫, ২০২৬

শাহজাহান খান বাবুগঞ্জ ঃ সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে বরিশাল -৩( বাবুগঞ্জ মুলাদী) উপজেলা দুইটিতে। বরিশাল অঞ্চলের যেসব নেতার নাম সম্ভাব্য মন্ত্রী হিসেবে আলোচনায় এসেছে, তাদের মধ্যে অন্যতম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিমা রহমান। তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দেখতে চান বরিশাল-৩ বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা।সেলিমা রহমান বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের একটি সুপরিচিত ও ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ না করলেও দলের পক্ষ থেকে তাকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য করা হয়েছে। এর আগে তিনি টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ফলে প্রশাসনিক অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং দীর্ঘদিনের সাংগঠনিক অবদানের কারণে তাকে পূর্ণমন্ত্রী করার দাবিকে যৌক্তিক বলে মনে করছেন স্থানীয়রা।বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার বিএনপি নেতাকর্মীদের মতে, সেলিমা রহমান মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলে দক্ষিণাঞ্চলের অবহেলিত জনপদগুলো উন্নয়নে আরও গতিশীল হবে। জাতীয়তাবাদী কেন্দ্রীয় আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার বলেন, বরিশাল অঞ্চলে তেমন উন্নয়নমূলক কাজ হয়নি। এখনও অনেক উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে। একজন অভিজ্ঞ ও প্রভাবশালী নেত্রী মন্ত্রিপরিষদে স্থান পেলে জাতীয়তাবাদী মহিলা দলটি আরো সু সংগঠিত করে ঢেলে সাজানো ইতিবাচক প্রভাব পড়বে। তাই তারা সেলিমা রহমানকে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্বে দেখতে চান।এদিকে সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত থাকলেও এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার জনগণের প্রত্যাশা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান মন্ত্রিসভায় স্থান পেলে দক্ষিণাঞ্চলের উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন