২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের

আপডেট: জুন ২০, ২০২৬

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) ঃঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়ী এলাকা জলই গ্রামে পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বাবা-ছেলে – মামা সহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকির জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার জলই গ্রামের বাবলুর ছেলে নেইমার (১১) পিতা বাবলু (৪৮) মামা বাদলের ছেলে রতন (২৮) প্রতিবেশী করিমের ছেলে গাবরিয়েল (৩২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এ.কে এম ফজলুর হক।

তিনি বলেন, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন গর্তে নামেন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে আরও কয়েকজন গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে সম্ভবত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গর্তের ভেতরেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। ওসি জানান, মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার ঘটনা স্হল পরিদর্শন করেন।

74 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন