৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

বরিশাল বাকেরগঞ্জের উপজেলা প্রকৌশলী(অ:দা:) হাসনাইন আওয়ামী সিন্ডিকেটের বলয়ে:বদলির ঠেকাতে তৎপর

আপডেট: আগস্ট ৮, ২০২৬

স্টাফ রিপোর্টার ঃ : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার উপজেলা প্রকৌশলী (অ:দা:) মোঃ হাসনাইন আহমেদ বদলীর আদেশ স্থগিত করে স্বপদে বহাল থাকার জন্য জোরালো তদবির শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলের সর্বোচ্চ সুবিধা ভোগী এবং সরকার পতনের পর বাকেরগঞ্জ জেলার একটি প্রভাবশালী ঠিকাদার চক্র তদবিরের মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার উপজেলা প্রকৌশলী (চ:দা:) পদায়ন করেন।
সম্প্রতি উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদারকে বাকেরগঞ্জ উপজেলায় উপজেলা প্রকৌশলী হিসেবে বদলির আদেশ জারি হয়।
পরবর্তীতে একটি আওয়ামী লীগ আমলের সর্বোচ্চ সুবিধাভোগী ঠিকাদার গ্রুপ অভিজিৎ মজুমদারকে টেলিফোনে নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
টেলিফোনে হুমকি দাতা অভিযুক্তকারীরা হলেন, নাসির চৌধুরী,সজীব বিল্ডার্স ও নাসির মাঝি।
স্থানীয় সূত্র জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে সুবিধাভোগী ঠিকাদার কবির শিকদার বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ প্রভাবশালী এমপি ও মন্ত্রীদের সাথে সমন্বয় করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন জেলায় কাজ করে আসছেন।
বাকেরগঞ্জ উপজেলায় এলজিইডির বিভিন্ন কার্যাদেশ সম্পন্ন করার জন্য তার পছন্দসই সরকারি প্রকৌশলী মোঃ হাসনাইন আহমেদকে সংশ্লিষ্টদের বিভিন্ন সুবিধা দিয়ে বাকেরগঞ্জে উপজেলায় পদায়ন করে একটি সিন্ডিকেট বলয় তৈরি করেন।
সম্প্রতি বদলির আদেশে কবির শিকদার সিন্ডিকেট স্থানীয় সংসদ সদস্যকে ভুল বুঝিয়ে সরকারি অফিস আদেশ কে বাধাগ্রস্ত করছেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলীর (অ:দা:) হাসনাইন আহমেদ বলেন, আমি এ ধরনের কোন সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত নয়।
তবে বাকেরগঞ্জ উপজেলায় থাকার জন্য চেষ্টা করব।

88 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন