
আপডেট: আগস্ট ১৪, ২০২৬
আপডেট:
স্টাফ রিপোর্টার ঃ : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সহকারী প্রকৌশলী মোঃ হাসনাইন আহমেদ বদলীর আদেশ স্থগিত করে স্বপদে বহাল রাখার জন্য জোরালো তদবির শুরু করেছেন স্থানীয় সরকার বিভাগ, প্রশাসন অনু বিভাগের অতি:সচিব সুরাইয়া আক্তার জাহান। অভিযোগ মতে,
বিগত আওয়ামী লীগ সরকারের আমলের সর্বোচ্চ সুবিধা ভোগী এবং সরকার পতনের পর বাকেরগঞ্জ জেলার একটি প্রভাবশালী ঠিকাদার চক্র তদবিরের মাধ্যমে সহকারী প্রকৌশলী মোঃ হাসনাইন আহমেদকে বাকেরগঞ্জ উপজেলার উপজেলা প্রকৌশলী (অ:দা:) পদায়ন করেন।
অফিস আদেশে উল্লেখ্য, উপজেলা প্রকৌশলী (ষষ্ঠ গ্রেড)পদায়ন হলে (অ:দা:) বাতিল হবে।
সম্প্রতি উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদারকে বাকেরগঞ্জ উপজেলায় উপজেলা প্রকৌশলী হিসেবে বদলির আদেশ জারি হয়।
সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সহকারী প্রকৌশলী হাসনাইন আহমেদের (অ: দা:) বাতিল হয়েছে। অভিযোগ মতে আরও জানা গেছে,
আওয়ামী লীগ আমলের সর্বোচ্চ সুবিধাভোগী ঠিকাদার গ্রুপ বাকেরগঞ্জ উপজেলায় উপজেলা প্রকৌশলী হিসেবে পদোনকৃত অভিজিৎ মজুমদারকে টেলিফোনে নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
টেলিফোনে হুমকি দাতা অভিযুক্তকারীরা হলেন, নাসির চৌধুরী,সজীব বিল্ডার্স ও নাসির মাঝি।
স্থানীয় সূত্র জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে সুবিধাভোগী ঠিকাদার কবির শিকদার বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ প্রভাবশালী এমপি ও মন্ত্রীদের সাথে সমন্বয় করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন জেলায় কাজ করে আসছেন।
বাকেরগঞ্জ উপজেলায় এলজিইডির বিভিন্ন কার্যাদেশ সম্পন্ন করার জন্য তার পছন্দসই সহকারী প্রকৌশলী মোঃ হাসনাইন আহমেদকে সংশ্লিষ্টদের বিভিন্ন সুবিধা দিয়ে বাকেরগঞ্জে উপজেলায় পদায়ন করে একটি সিন্ডিকেট বলয় তৈরি করেন।
এ বলয় সম্পৃক্ত হন পটুয়াখালীর আওয়ামী পন্থী প্রভাবশালী ঠিকাদার মহিউদ্দিন এবং ভোলার আওয়ামী লীগের সাবেক এমপি শাওনের আত্মীয় ঠিকাদার পিটার।
সম্প্রতি বদলির আদেশে কবির শিকদার সিন্ডিকেট স্থানীয় সংসদ সদস্যকে ভুল বুঝিয়ে সরকারি অফিস আদেশকে বাধাগ্রস্ত করেছেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলীর (অ:দা:) হাসনাইন আহমেদ বলছেন, আমি এ ধরনের কোন সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত নয়।
তবে বাকেরগঞ্জ উপজেলায় থাকার জন্য চেষ্টা করব।
স্থানীয় সরকার বিভাগের সূত্র মতে, স্থানীয় সংসদ সদস্য সহকারী প্রকৌশলী মোঃ হাসনাইন আহমেদকে বাকেরগঞ্জ উপজেলায় রাখার জন্য একটি ডিও লেটার দিয়েছেন। এই ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান এলজিইডির কর্মকর্তাদের টেলিফোনে বদলির আদেশটি বাতিল করার জন্য জোরালো চাপ দিয়ে যাচ্ছিলেন।
এলজিইডি’র নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বিষয়টি নিয়ে বিব্রত ও আতঙ্কিত।
তাদের মতে,জুনিয়র সরকারি প্রকৌশলীকে উপজেলা প্রকৌশলীর আর্থিক ক্ষমতা দিয়ে দায়িত্ব দেওয়ার তদবির বিব্রত ও শংকিত, নিয়ম-নীতির অনুযায়ী সিনিয়রকে বাদ দিয়ে জুনিয়রকে দায়িত্ব প্রদানের কোন সুযোগ নেই। যা বিধি-বিধান পরিপন্থী।
স্থানীয় সরকার বিশেষজ্ঞদের মতে, মন্ত্রণালয়ের অযৌক্তিক ও অনৈতিক তদবিরে
স্থানীয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের শৃঙ্খলা লঙ্ঘিত হবে,
যাতে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হতে পারে।