মহাসড়ক ধরে ঢাকা ভোলা

আপডেট: August 30, 2026

ফকির সাইফুল ইসলাম ::

দ্বীপ জেলা ভোলা, সংযুক্ত হচ্ছে জাতীয় মহাসড়কে। সময়ও অর্থ বাচলো। যেখানে সংযুক্ত হচ্ছে,  মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদীসহ বরিশাল জেলা এবং শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা। উত্তরে ঢাকা দক্ষিনে বরিশাল। ছড়িয়ে পড়ছে সাধারণের যোগাযোগ ব্যবস্থা। কোন পথ বেছে নেবে সরকার?
শত বছরের অবহেলিত উপজেলা হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী এবং ভোলা জেলা। আশীর্বাদ হতে পারে প্রস্তাবিত মহাসড় ব্যবস্থা। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বেজা)র হিজলা উপজেলার মেঘা মৌজার  ২২ শ একর পতিত ভূমি। উন্নয়নের আলো দেখাতে পারে সমগ্র বাংলাদেশকে।
ভাষা সৈনিক ও সাবেক সমবায় কর্মকর্তা আব্দুল কুদ্দুস নায়েব এবং উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি গোলাম রব্বানী নাগর জানান, হিজলা মেহেন্দিগঞ্জ একটি অবহেলিত অঞ্চল। এক সময় এ অঞ্চল শিক্ষা ব্যবস্থায় খুবই উন্নত ছিল। কালের পরিক্রমায় মেঘনা নদীর ভাঙ্গনে ইতিহাস অনেকটাই চাপা পড়ে আছে। এখন সময় এসেছে, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। মহাসড়কটি এ অঞ্চলের জন্য আশীর্বাদ। এ সড়ক ভোলা বাসীর নয়। এটি ভোলা, বরিশাল, মেহেন্দিগঞ্জ, হিজলা,মুলাদী,শরীয়তপুরসহ এ অঞ্চলের উন্নয়নের জন্য। আমরা রাজিব আহসানের কাজকে স্বাগত জানাই। স্বাগত জানাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে।

34 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন