বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে গাছ রোপণ ও মাছের পোনা অবমুক্ত

আপডেট: September 3, 2026

স্টাফ রিপোর্টার ঃঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে গাছ রোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর বেলস পার্ক পূর্ব লেকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সেখানে ১০০টি গাছ রোপণ এবং ৩ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আল আমিন, সাজ্জাদ পারভেজ, সামিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলজ সম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালনের কথা তুলে ধরা হয়।

পরে নেতৃবৃন্দ বেলস পার্ক পূর্ব লেকে মাছের পোনা অবমুক্ত করেন এবং রোপণ করা গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

40 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন