জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্যসহ সব পদ থেকে জি এম শহীদকে অব্যাহতি

আপডেট: November 3, 2026

 

শাহজাহান খান :জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মো. শহিদুল ইসলাম (জি এম শহীদ)-কে দলের সব পদ ও পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।আদেশে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মো. শহিদুল ইসলাম (জি এম শহীদ)-কে দলের সব পদ ও পদবি থেকে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা সাংগঠনিক আদেশে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্বাক্ষর রয়েছে।জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্যকে অব্যাহতি বিষয় নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদন মাহমুদ হোসেন।জিএম শহিদ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ইউনিয়নের বাসিন্দা এ বিষয় তার সাথে কয়েকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন