
আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৯
পাকিস্তান, চীন ও ভারতের প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত
অধিকৃত কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে দক্ষিণ এশিয়ার আরেক বৃহৎ পারমাণিক শক্তিধর দেশ চীন বলেছে, পারমাণবিক অস্ত্রাগারের নিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।
চীনের স্টেট কাউন্সিলের তথ্য অফিসের এক বিবৃতিতে বলা হয়, চীনের পারমাণবিক শিল্প সর্বশেষ নিরাপত্তা মানের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত ও ভালো মানের নিরাপত্তা রেকর্ড বজায় রেখেছে।
এতে বলা হয়, পারমাণবিক নিরাপত্তা সর্বপ্রথম একটি জাতীয় ইস্যু এবং প্রতিটি দেশের সরকাকে এর প্রাথমিক দায়িত্ব বহন করতে হবে। সরকারদের তাদের দায়িত্ব বুঝতে ও তাদের দায়িত্বশীল হওয়া উচিত; কেবল নিজেদের কাছে নয়, বিশ্বের কাছেও দায়বদ্ধ হতে হবে।
সমন্বয় জোরদার করা, যৌথ প্রচেষ্টার সাফল্য ভাগ এবং পারস্পরিক সুবিধার্থে চেষ্টা করা উচিত বলে বিবৃতিতে বলা হয়।
তথ্য অফিসের ওই বিবৃতিতে পারমাণবিক নিরাপত্তায় অবদান এবং বিশ্বায়নে পারমাণবিক নিরাপত্তা চেষ্টা থেকে উপকৃত হওয়া উচিত বলেও জানানো হয়।
বেইজিং এমন সময় বিবৃতি দিয়েছে যখন পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ নিয়ে এগিয়ে যাচ্ছে। যেখানে বিশ্বনেতারা পারমাণবিক যুদ্ধ নিয়ে ভয় পাচ্ছেন।
ওই বিবৃতিতে আরও বলা হয়, চীন পারমাণবিক নিরাপত্তায় আন্তর্জাতিক সহযোগিতার প্রচার চালিয়ে যাবে, একটি বড় দেশ হিসেবে তার প্রয়োজনীয় দায়িত্ব পালন করবে এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা পালন করবে।