মা ইলিশ রক্ষায় বাবুগঞ্জের তিনটি নদীতে ইউএনও-মৎস্য কর্মকর্তার অভিযান

আপডেট: October 8, 2026

শাহজাহান খান বাবুগঞ্জ থেকে : মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে সরেজমিনে অভিযান চালাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন।বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন এ অভিযান চলবে।
অভিযান চলাকালে নদীতে ইলিশ আহরণ, কেনাবেচা, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা নদীপথে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছেন।নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা,বলেন মা -ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি জেলেদের সচেতন করা হচ্ছে। নিষেধাজ্ঞার সময়ে কেউ ইলিশ শিকার, বিক্রি, মজুদ বা পরিবহনের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি বার্তা দেন হবে।

54 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন