বিএনপি নেতা তারিনের শ্বাশুড়ির ইন্তেকাল

আপডেট: October 11, 2019

বিয়জ নিউজ:: মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিনের শ্বাশুড়ি দেলোয়ারা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় বার্ধক্যজনিত কারনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)।

তিনি নগরীর গোরস্থান রোডের মরহুম মজিবর রহমান তালুকদারের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, ২ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন জানিয়েছেন,শুক্রবার নগরীর গোরস্থান রোডে বাদ জুমা মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামি রবিবার আসরবাদ গোরস্থান রোড মসজিদে কুলকানি অনুষ্ঠিত হবে।

141 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন