১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

লবনের কেজি ১১০ টাকা চড়া দামে বিক্রি করায় দুইটি দোকানে জরিমানা

আপডেট: নভেম্বর ১৯, ২০১৯

বরিশাল নগরীর রসুলপুর এলাকায় ৩ নারী লবন ক্রয় কের।                                     ছবি- বিজয় নিউজ

বিজয় নিউজ:: গুজবে বরিশাল নগরীর বেশ কয়েকটি এলাকায় ৮০ থেকে ১১০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে লবন। গুজবের সুযোগ নিয়ে অসাধু খুচরা ব্যবসায়ীরা ক্রেতাদের ভয়ভীতি দেখিয়ে চড়া দামে লবণ বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পলাশপুর এলাকার আজহার হোসেন রনি জানান, আমি নিজে এলাকার দোকান থেকে ১শ টাকা কেজিতে লবণ কিনেছি। এত দামের কারণ জানতে চাইলে দোকানীরা জানিয়েছেন দাম আরো নাকি বাড়বে। এত টাকা দাম রাখায় ভোক্তা অধিকারে ফোন দিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি।

ওই এলাকার বাসিন্দা আলামিন জানান, কারো কাছে ৮০ টাকা আবার কারো কাছে ১১০ টাকাও বিক্রি করা হচ্ছে লবণ। থানা পুলিশ এসে দোকানীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ক্রেতাদের লবণ কিনতে বারণ করছেন।

এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পলাশপুর ও হাসপাতাল রোডের দুইটি দোকানে অতিরিক্ত দামে লবণ বিক্রি করার অপরাধে তিন হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে গুজবে কান না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

137 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন