হিজলা উপজেলার ছয়গাঁও বাজারে আগুন, দোকান পুড়ে ছাই

আপডেট: November 10, 2026

বিজয় নিউজ ::
বরিশালের হিজলা উপজেলা ছয়গাও বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই। এতে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি দাবি করা হচ্ছে।  আগুনে দোকানপাটের মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম পুড়ে নষ্ট হয়ে গেছে ।
সোমবার দিবাগত রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কেউ জানাতে পারেনি।
ঘটনার খবর পেয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।
ব্যবসায়ী কমিটির সভাপতি আবদুল মান্নান বেপারী বলেন অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান ও জীবিকার অবলম্বন পুড়ে ছাই হয়ে গেছে। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তারা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
এর আগেও একই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন