
আপডেট: December 31, 2019
সভাপতি মোস্তফা চৌধুরী সম্পাদক নাজমুল
বিজয় নিউজ:: বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবের বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার রাত ৯টার সময় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বিদায়ী কমিটির সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে নির্বাচন কমিশনার উপজেলা সমবায় অফিসার এএসএম জাফর সাদিক ফলাফল ঘোষণা করেন।
এ সময় যুগান্তরের পাথরঘাটা উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীকে সভাপতি, মানব জমিনের প্রতিনিধি জাকির হোসেন খানকে সহসভাপতি, যায়যায়দিন প্রতিনিধি নজমুল হক সেলিম সাধারণ সম্পাদক, প্রথম আলোর প্রতিনিধি আমিন সোহেল যুগ্ম সম্পাদক ও দৈনিক সমকালের পাথরঘাটা প্রতিনিধি ইমাম হোসেন নাহিদকে অর্থ-সম্পাদক করে ৫ সদস্যের ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইত্তেফাকের খলিলুর রহমান শাহিন, ইনকিলাবের চৌধুরী মো. ফারুক, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর শফিকুল ইসলাম খোকন, সংবাদের জাফর ইকবাল, প্রথম আলোর আমিন সোহেল, ভোরের কাগজের অমল তালুকদার, মানব জমিনের জাকির হোসাইন খান, যমুনা টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি ফেরদৌস খান ইমন, জনকণ্ঠের খোকন কর্মকার, সংগ্রামের মাহবুবুর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।