১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে শ্রেষ্ঠ সার্কেল অফিসার মাহমুদ হাসান

আপডেট: জানুয়ারি ১৯, ২০২০

বিজয় নিউজ :: ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মাহমুদ হাসানকে বরিশাল রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে। এনিয়ে ১০ বার শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করেন তিনি।

রবিবার সকালে ডিআইজির কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম শ্রেষ্ঠ এ কর্মকর্তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। কর্মমূল্যায়নে তাকে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি একেএম এহসানউল্লাহ ও ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

জানা যায়, ঝালকাঠিতে যোগদানের পর থেকে সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান অপরাধিদের দমন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সফলতার সঙ্গে কাজ করছেন। তিনি কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কাউন্সিলিংয়ে দক্ষতার সঙ্গে কাজ করায় সুনাম অর্জণ করেন। অসংখ্য মানুষের বিরোধ নিস্পত্তি করে দিচ্ছেন তিনি। এছাড়াও হারানো টাকা এবং মোবাইলফোন উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন প্রকৃত মালিকের হাতে। সহকর্মীদের বিপদে পাশে থেকেও জনপ্রিয়তা অর্জন করেছেন নিজের বাহিনীতে। এসব কারনে বিভিন্ন সময় তিনি পুরস্কারও পেয়েছেন।

138 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন