
আপডেট: এপ্রিল ১৯, ২০২০
বিজয় নিউজ:: করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে কাউনিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
শনিবার বিকেলে ৫ টা দিকে এস আই মিজানুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত করা হয় ।
এসময় অন্য জেলা থেকে আগত তিন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলতে পরামর্শ প্রদান করেন পুলিশ সদস্যরা। পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতে হাট বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
এছাড়াও দোকানদারদের সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধের নিয়ম মানতে অনুরোধ করা হয়। এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায় পুলিশ।
অভিযানে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না ও এএসআই সেলিম রেজাসহ পুলিশ সদস্য উপস্থিত ছিল।