দেশে রেকর্ড শনাক্তের দিনে ১৪ জনের মৃত্যু

আপডেট: May 17, 2020

বিজয় নিউজ:: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৮ জনে।

এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ২২ হাজার ২৬৮।

দেশে একদিনে করোনা রোগীর সংখ্যার হিসাবে এটিই সর্বোচ্চ।

এ ছাড়া নতুন করে ২৫৬ জনসহ মোট ৪ হাজার ৩৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

182 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন