
আপডেট: জুন ৮, ২০২০
ফাইল ছবি
পূর্ন মন্ত্রীর মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষন কমিটির আহবায়ক ও বরিশাল-গৌরনদী-আগৈলঝাড়া (১) আসন সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র সহধর্মিনী,
বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী শাহানারা বেগম রবিবার (৭ই) রাত সাড়ে ১১ টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি…….রাজেউন). মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি স্বামীসহ ৪ সন্তান রেখে গেছেন। শাহানারা বেগম ১৯৭৫’র ১৫ আগস্টের কালরাতের প্রত্যক্ষদর্শী ও শহীদ সুকান্ত আব্দুল্লাহ’র জননী।সোমবার (৮ই) জুন বরিশাল মুসলিম গোরস্তানে জানাযা নামাজ শেষে চিরবিদায় দিয়ে সমহিত করা হয়।