৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায় কর্মকর্তা ও জনপ্রতিনিধিগনের সাথে মতবিনিময় করেন সিলেট বিভাগীয় কমিশনার

আপডেট: অক্টোবর ৩, ২০২০

গিয়াস উদ্দন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):; ধর্মপাশা উপজেলায় কর্মরত প্রশাসনের সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভায় এক দিনের সফরে সিলেট বিভাগীয় কমিশনার মো:মশিউর রহমান ও সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ।
গত ৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় মধ্যনগর থানা, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও নবঘোষিত উপজেলা পরিষদের স্থান পরিদর্শন করেন। বেলা ১১টায় ধর্মপাশা উপজেলা পরিষদ গনমিলনায়তনে কর্মরত প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিগণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার সাথে ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ।
মতবিনিময় সভায় প্রশাসনের স্ব স্ব দপ্তরের সার্বিক সমস্যা নিয়ে আলোচনা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাগনও স্ব স্ব ইউনিয়নের সার্বিক সমস্যার বিষয় তুলে ধরেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট এনডিসি, বিভাগীয় কমিশনার মোঃ মসিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুনতাসির হাসান পলাশ, সহকারী কমিশনার (ভূ) মোঃ আবুতালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শামীম আহমেদ বিলকিস ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।

230 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন