৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

মুলাদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ’র জন্মদিনে দোয়া-মোনাজাতে আয়োজন

আপডেট: ডিসেম্বর ১৫, ২০২০

মুলাদী প্রতিনিধি:: মুলাদীতে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় মুলাদী উপজেলা আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন সুমন রাঢ়ীর আয়োজনে রাঢ়ী বাড়ি বাইতুত তাকওয়া জামে মসজিদে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সুস্বাহ্য ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ জননী মরহুমা বেগম শাহান আরা আব্দুল্লাহর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত শেষে বিকাল সাড়ে ৪টায় মুলাদী প্রেসক্লাবের শাহজাহান মাহমুদ বাদশা স্যার মিলনায়তনে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এসময় উপ¯ি’ত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন খান, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ মোশারফ রাঢ়ী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আকবর মুন্সী, সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার শিহাব উদ্দীন,

বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন হাওলাদার, আ’লীগ নেতা সাংবাদিক নূরুল হক খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা আমিন ইমরান ভূইয়া, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির প্যাদা, উপজেলা স্বে”ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক তাপস মজুমদার, মুলাদী পৌর স্বে”ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী সোহরাব হোসেন খোকা, উপজেলা আ’লীগ নেতা কাসেম মল্লিক, মতিউর রহমান খান, খোকন খন্দকার, মিজান দেওয়ান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি মজুমদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম নেতা শাহআলম ঢালী, পৌর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, চরকালেখান ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বজলুর রহমান খান, গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, নাজিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিলন সিকদার, যুবলীগ নেতা গিয়াস উদ্দীন খন্দকার, ছাত্রলীগ নেতা আলী আহমেদ, আহসান আদনান, ইউসুফ খান প্রমুখ।

160 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন