৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশাল মেহেন্দিগঞ্জে বিষক্রিয়ায় ৭ গরুর মৃত্যু

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২১

মো: রাজিব হোসেন কাজির হাট থেকে:: বরিশালের মেহেন্দিগঞ্জে খাবারে বিষক্রিয়ায় ৭টি গরুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে কাজীরহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে কাজীরহাট থানা পুলিশ।

খামার মালিক রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মত খামারে ২০টি গরুর খাবার দিয়ে বাসায় ঘুমিয়ে পড়েন। ভোরবেলা পূবের ন্যায় খামারে গিয়ে ৭টি গরু মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আরো ৪ টা গরু অসুস্থ্য দেখতে পায়। তখন ঐ গরুগুেলা স্থানীয় পশু হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয।এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ বিষয় পশু চিকিৎসক আলাউদ্দিন জানান, গরুর খাবারের সাথে ইউরিয়া সার মিশানো হয়েছে।যা ফলে গরুগুলো বিষক্রিয়ায় মারা যায়।

এঘটনায় কাজীরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয় কাজির হাট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে বলে জানান তিনি।

154 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন