মুলাদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী শফিক উজ্জামান রুবেল বিজয়ী

আপডেট: February 15, 2021

মুলাদী প্রতিনিধিঃ: বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মুলাদী পৌরসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন মেয়র শফিকউজ্জামান রুবেল।গতকাল ১৪ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত মুলাদী পৌরসভা নির্বাচনে আওয়ামী সমর্থিত প্রার্থী শফিকউজ্জামান রুবেল ৭হাজার পাচশত ৪৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নিবাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকে ২হাজার ৬৫ ভোট পেয়েছেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখার প্রার্থী মঞ্জুর হোসেন পেয়েছেন ৯৪৯ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যাপক আল মামুন পেয়েছেন ৪৯২ ভোট। এ নিয়ে মুলাদী পৌরসভা নির্বাচনে তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হলেন মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি শফিক উজ্জামান রুবেল।

189 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন