
আপডেট: মে ১৭, ২০২১
বিজয় নিউজ:: চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যকে ছাড়িয়ে আনতে থানা ঘেরাও এবং প্রতিবাদ সভা করেছেন তারা। পাশাপাশি দলীয় ওই সদস্যর মুক্তির জন্য বিকাল ৫টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে মহানগর আওয়ামীলীগ। আজ সোমবার বেলা ১২টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত কাশীপুরে এয়ারপোর্ট থানা ঘেরাও এবং সদর রোড সোহেল চত্ত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ করে মহানগর আওয়ামী লীগের একটি অংশ। চাঁদবাজির মামলায় গ্রেফতার হয়ে জেলে যাওয়া আওয়ামীলীগ নেতা রিপন বিশ্বাস মহানগর আওয়ামী লীগের ২৯ নম্বর ওয়ার্ডের সদস্য ।
রবিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। পুলিশ জানায়, ‘নগরীর ২৯ নং ওয়ার্ড কাশীপুর বাজারে ব্যাটারি চালিত অবৈধ ইজিবাইক থেকে আওয়ামী লীগ নেতা রিপন বিশ্বাসের নেতৃত্বে বিট তুলতো তার সহযোগিরা। বিট আদায় বন্ধ করতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ বরিশাল জেলা কমিটির নেতৃত্বে ‘ইজিবাইক সংগ্রাম কমিটি’ গঠন করা হয়। কমিটির উপদেষ্টা বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘রিপন বিশ্বাসের নেতৃত্বে বিট বা চাঁদা দাবি করা হলে আমাদের সংগ্রাম কমিটির নেতৃত্ব সেটা দিতে অস্বীকৃতি জানায়। এজন্য আমাদের সদস্যদের ওপর হামলা এবং ইজিবাইক ভাংচুর করা হয়।
এ ঘটনার জের ধরে গোটা বরিশাল অচল করে দেয় মহানগর আওয়ামী লীগ। সোহাগকে ছাড়িয়ে আনতে প্রথমে থাকার কাউনিয়া থানা ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখে। এতেও কাজ না হওয়ায় বরিশাল থেকে সকল রুটে সব ধরনের যানবাহন এমনকি বরিশাল-ঢাকা নৌ-রুটের সকল নৌযান চলাচল বন্ধ করে দেন আওয়ামী লীগ এবং শ্রমিক লীগের নেতাকর্মীরা।