মধুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা

আপডেট: July 13, 2021

মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ :টাঙ্গাইলের মধুপুর উপজেলার মার্কেটের সামনে এবং উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতে ২০টি মামলার বিপরীতে ৪ হাজার টাকা নগদ জরিমানা আদায় করলেন নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন।
সোমবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উপস্থিতে করোনাকালীন সময় লকডাউন চলাকালীন সংক্রমনের হাত থেকে জনসাধারনকে বাঁচাতে সরকারী বিধি নিষেধ অমান্য করে জরুরি কাজ ছাড়া বাইরে চলাফেরা করা, মাস্ক পরিধান না করা সহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করা হয়। এসময় মধুপুর শহরে মার্কেট খোলা রাখায় হাজী আলাউদ্দিন শপিং মলে তালা লাগিয়ে দেয় ভ্রাম্যমান আদালত।
নির্বাহী অফিসারের অফিস সহকারী খন্দকার মোকাদ্দেস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

317 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন