মুলাদী পৌরসভায় আরসিসি রাস্তার কাজের উদ্বোধন করলেন মেয়র-রুবেল

আপডেট: July 17, 2021

মুলাদী প্রতিনিধিঃ:মুলাদী পৌরসভার নাগরীক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ও পৌরসভাকে আধুনিকায়ন করতে ঐতিহ্যবাহী মুলাদী পুরাতন বাস স্ট্যান্ড থেকে মোল্লার বাজার রাস্থার মাথা হয়ে মাঝি বাড়ী সড়কের আর সিসি রাস্তার কাজ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন করেছেন মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেল। গতকাল শুক্রবার বিকাল ৫টায় মুলাদী পৌরসভার ৩নং ওয়ার্ডের সিমান্তবর্তি এলাকার মাঝি বাড়ীর চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল জানান, পৌর এলাকার উন্নয়নের জন্য ৩০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে, এছাড়ও জনস্বাস্থ্য প্রকৌশলীর অধিনে পৌর বাসীর স্বপ্ন পানি সরবরাহের কাজ পুরোদমে এগিয়ে চলছে এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, লাইটিং ব্যবস্থার উন্নয়ন সহ পৌরবাসীর সকল নাগরীক সুবিধা নিশ্চিত করতে সকল পরিকল্পনা হাতে নিয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল হাওলাদার, যুবলীগ নেতা হাজ্বী মিঠু, কাজী কামাল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর আনিচুর রহমান সরদার, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলক, জেলা ছাত্রলীগ নেতা জহির মল্লিক, পৌর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সভাপতি রিয়াজ আমিন, হযরত আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

138 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন