২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জনস্বাস্থ্য অধিদপ্তর এর অর্থায়ানে ওয়াস ব্লকের কাজ দ্রুত চলছে

আপডেট: আগস্ট ২৬, ২০২১

তানউড়া সরকারী দোতলা প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওয়াস ব্লকের ছবিটি তুলা

গিয়াস উদ্দিন রানাঃ ধর্মপাশা,(সুনামগঞ্জ):; সুনামগঞ্জের ধর্মপাশায়, সরকারী প্রাথমিক বিদ্যালয় অধিদপ্তর এর অর্থায়ানে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় ২০টি ওয়াস ব্লক নির্মানে প্রতিটির ব্যয় ধরা হয়েছে ১৭ লাখ ৬৪ হাজার টাকা এবং এন বি আই ডি জি পি এস ও এন বি আই ডি এনএন জি পি এস প্রকল্পের আওতায় ১০টি ওয়াস ব্লক নির্মান করা হচ্ছে। প্রতিটির ব্যয় ধরা হয়েছে ১৬ লাখ টাকা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অর্থায়ানে নবনির্মিত ৩০টি দোতলা সরকারী প্রথমিক বিদ্যালয়ে ৩০টি ওয়াস ব্লকের কাজ এগিয়ে চলছে। প্রতিটি ওয়াস ব্লক (স্যানিটারি) ল্যাপ্টিন নির্মানে ব্যয় ধরা হয়েছে ১৭ লাখ ৬৪ হাজার টাকা। পাশাপাশি জনস্বাস্থ্য অধিদপ্তর এর অর্থায়ানে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরসহ জনগুরুত্বপূর্ণ স্থানে ৩০টি ইমপ্রোভ টয়লেট নির্মান কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রতিটি টয়লেট নির্মানে প্রতিটির ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৬০ হাজার টাকা। এসব প্রকল্পের কাজ ঠিকাদার প্রতিষ্টানের মাধ্যমে বাস্তবায়ন হলেও ধর্মপাশা উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর এর উপ সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান এর সার্বিক মনিটরিংয়ের মাধ্যমে এসব প্রকল্পের কাজ দ্রুত এগুচ্ছে। ইতিমধ্যে প্রকল্পের অর্ধেক কাজ বাস্তবায় হলেও নির্মান কাজ চলমান রয়েছে।
এসব প্রকল্পের গুনগত মান দেখে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষার্থীদের অভিভাবক ও প্রধান শিক্ষকরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জনস্বাস্থ্য অধিদপ্তরের এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
এব্যাপারে জনস্বাস্থ্য অধিদপ্তর ধর্মপাশা উপজেলা শাখার উপ সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান তিনি বলেন, আমি প্রতিটি প্রকল্পের কাজ পরিদর্শন করছি। ঠিকাদার প্রতিষ্টান নির্মান কাজ বাস্তবায়নে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই। ইষ্টিমেইট মোতাবেক কাজ করতে হবে। এখানে কোন ছাড় নেই

 

201 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন