১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

হিজলায় জাতীয় যুব দিবস উদযাপন

আপডেট: নভেম্বর ১, ২০২১

হিজলা প্রতিনিধি:; দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ – এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় উদযাপন করা হলো জাতীয় যুব দিবস ২০২১।
যুব দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বরসোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব উন্নয়ন দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ সহ যুব উন্নয়ন দপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুবতীগণ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান আকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কারিজুল ইসলাম, সরকারি হিজলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর আব্দুল মাজেদ, যুব আত্মকর্মী মোঃ জাকির হোসেন। আলোচনাসভার শেষে ৬২ জন যুব, যুবতীর মাঝে ১৭ লক্ষ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ এবং ৬০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ ও দিবসটি উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহন করা প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান।

189 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন