
আপডেট: নভেম্বর ৪, ২০২১
মুলাদী প্রতিনিধিঃ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিশ্বস্ত সহচর জাতীয় চার নেতাকে কারাগারের অভ্যন্তরে হত্যার মধ্যদিয়ে স্বাধীনতায় অর্জিত স্বপ্ন ধ্বংস করা হয়েছে এবং দেশকে মেধা শুন্য করার গভীর ষড়যন্ত্র করা হয়েছে উল্ল্যেখ করে গতকাল বুধবার বেলা ১২টায় মুলাদী পৌরসভার ডাঃ আঃ রাজ্জাক ভুলু মিলনায়তনে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন, মুলাদী পৌরসভার মেয়র ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গভেষনা পরিষদের সভাপতি শফিক উজ্জামান রুবেল। আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদারের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলক খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল হাওলাদার, পৌর সচিব শফিউল আলম, সুপ্তজিৎ সমদ্দার, পৌর প্যানেল মেয়র আঃ রব হাওলাদার, জাপা সাধারন সম্পাদক কাউন্সিলর আরিফ হোসেন সরদার, কাউন্সিলর সাইফুল ইসলাম, আনিচুর রহমান সরদার, সিনিয়র মাদ্রসার অধ্যক্ষ মাওলানা কাজী হারুন অর রশিদ, শিক্ষক ইসমাইল হোসেন, উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম, ব্যাবসায়ী নেতা বাবলু সিকদার, শিক্ষক নেতা দেলোয়ার হোসেন প্যাদা, উপজেলা যুবলীগ নেতা হাজ্বী মিঠু, কাজী কামাল হোসেন, বাবুল চেীকিদার, সুজন মল্লিক, পৌর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সভাপতি রিয়াজ আমিন, পৌর সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক কাজী সোহরাব হোসেন খোকা, উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চ ছাত্র পরিষদ সভাপতি রাসেল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।