
আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২২
হিজলা প্রতিনিধি :; বরিশালের হিজলার মেঘনায় ষষ্ঠ অভায়াস্রমে “ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় 22 ফেব্রুয়ারি হিজলাগৌরব্দীর একতা বাজারে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় হিজলা উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা এম এম পারভেজ, ক্ষেত্রসহকারি সাইদুর রহমান, নৌপুলিশের এ এস আই জহিরুল ইসলাম, হিজলাগৌরব্দী ইউনিয়ন জাতীয় মৎস্যসমিতির সভাপতি ও স্থানীয় ইউপিসদস্য ইসমাইল সরদার, ইউপিসদস্য আলাউদ্দিন বেপারী, ইউপিনদস্য হাবিবুর রহমানসরদার সহ একাধিক ব্যাক্তি ও জেলে উপস্থিত ছিলেন।
এসময় আগামী 1 লা মার্চ থেকে 30 এপ্রিল 2 মাসের অভায়াস্রমে জেলেদের মাছ ধরা এবং জাল বাওয়া থেকে বিরত রাখতে করনীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন তারা।