২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

হিজলা আওয়ামীলীগের মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান

আপডেট: মার্চ ৩, ২০২২

হিজলা প্রতিনিধিঃ: মেমানিয়া আওয়ামীলীগের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও ইউপি সদস্য মনির চৌকিদারের উপর বরবরোচিত হমলার প্রতিবাদে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য হিজলা উপজেলা আওয়ামীলীগ ৩ মার্চ সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে মানব বন্ধন করেন ।

মানব বন্ধন শেষে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের হাতে স্মারক লিপি প্রদান করেন হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সহ সংগঠনের নেতারা।
মানব বন্ধনে অংশনেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুলতান মাহমুদ টিপু সহ সভাপতি ও বড়জালীয়া ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, ইসমাইল হোসেন মাষ্টার, আলতাফ মাহমুদ দিপু, তালাৎ মাহমুদ নিপু, খায়েম মৃধা আবুল হোসেন মাষ্টার, আনোয়ার হোসেন খান, মহি উদ্দিন মিন্টু, মঞ্জুর মোরশেদ টিটু, মাসুদ হাওলাদার, শেলিনা আফরোজ তুহিন, এছাড়াও মানববন্ধনে অংশনেন আ’লীগ, কৃষকলীগ,যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মি। তবে মানবন্ধনে দেখা যায়নি এমপি প্যানেলের নেতাকর্মিদের।

152 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন