
আপডেট: জুন ১৩, ২০২২
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোঃ গোলাম কিবরিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১, আসনে নৌকার মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন বিধায় গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা হাসপাতাল রোড অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষনা করেন।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা গ্রামে আওয়ামী লীগ পরিবারের সন্তান গোলাম কিবরিয়া। উপজেলা পর্যায় তার রাজনৈতিক জীবন ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যোগদান কওে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন তিনি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন করেন। পরবর্তীতে সহ সভাপতি নির্বাচিত হন। ২০০৩ সালে উপজেলা যুবলীগের আহবায়ক হিসেবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। তিনি পরবর্তীতে আইন বিষয়ে (এলএলবি) পড়াশোনার জন্য ঢাকায় চলে যান। এল এল বি শেষ করে ঢাকা জজ কোর্টে প্রাকটিস শুরু করেন। তিনি ঢাকায় অবস্থান করার সুবাধ আইন পেশার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িয়ে ২০১৯ সালে মাননীয় জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটিতে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। দল ও জননেত্রী শেখ হাসিনা যদি থাকে নৌকা প্রতীক বরাদ্দ দেন তা হলে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১, আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন। এই প্রত্যাশা নিয়েই তিনি গতকাল শনিবার ধর্মপাশা বাজার হাসপাতাল রোড অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। ওই সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে দেখা গেছে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের যথেষ্ট জন সমর্থন রয়েছে।
কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী কমিটির সদস্য আওয়ামী যুবলীগ নেতা অ্যাডভোকেট মোঃ গোলাম কিবরিয়া সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠানকে সাধারন সম্পাদক করে উপজেলা কমিটি ঘোষনা করেন সংবাদ সম্মেলনে