২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলায় জাতীয় শোকদিবস পালন

আপডেট: আগস্ট ১৫, ২০২২

হিজলা প্রতিনিধি :: হিজলায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কোরআন খানি, মিলাদ, দোয়া, আলোচনা সভার দিয়ে দিবসটি পালিত হয়। সকাল ৮টায় প্রথমেই বঙ্গবন্ধু ম্যুড়ালে উপজেলা প্রশাসনের পক্ষে পুস্পস্থবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। এর পরে উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি অধ্যাপক শাহজাহান তালুকদারের নেতৃত্বে স্থানীয় সাংসদের পক্ষে পুস্পমাল্য অর্পন করা হয়। উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, হিজলা থানা, হিজলা নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, মুড়ালে পুস্পমাল্য অর্পন করেন হিজলা প্রেসক্লাব- সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ক্লাবের সদস্য বৃন্দ।

হিজলা সাব রেজিস্ট্রি অফিস, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ হিজলা সাব জোনাল অফিসের পক্ষে বোর্ড সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী নেতৃত্বে, হিজলা সরকারী ডিগ্রি কলেজ, বিসিডি মাধ্যমিক বিদ্যালয়, বিএল বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ প্রমুখ। পরে ছাত্রলীগ একটি শোকর্যালী বের করে। সকাল ১০টা উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে আলোচনা সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া সকল মসজিদে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট সকল শাহাদত বরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয় এবং স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ’র নির্দেশে ৫০টি স্থানে আলোচনা সভা দোয়া মোনাজাত ও গণ ভোজের অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ টিপু নেতৃত্বে উপজেলা দলীয় কার্যালয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থাবক অর্পন, আলোচনা সভাপতি এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব প্রতিষ্ঠানেও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করেন।

144 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন