ঝালকাঠিতে চোলাই মদসহ মাদক কারবারীকে আটক করে ডিবি

আপডেট: September 27, 2022

এস এম রাজ্জাক পিন্টু, ঝালকাঠিঃ: ঝালকাঠিতে ২১ লিটার চোলাই মদসহ মাইক্রো ড্রাইভার মনির ওরফে খোকন (৩১)কে আটক করেছে ডিবি পুলিশের একটি টিম। আটককৃত মাদক কারবারী ঝালকাঠি পৌরসভার পশ্চিম ঝালকাঠির ইউসুফ সিকদার এর ছেলে মাইক্রো ড্রাইভার মনির ওরফে খোকন। জেলা গোয়েন্দা বিভাগের ইন্স. মেহেদী হাসান এর নেতৃত্বে একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল পৌনে ১০ টার সময় গাবখান ব্রীজ এর টোল ঘর এর সামনে থেকে খোকনকে আটক করতে সক্ষম হব। এ সময় খোকনের হেফাজত থেকে ২১ লিটার দেশীয় তৈরী মদ জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে ঝালকাঠি থানায় মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেন ডিবির ইন্স. মেহেদী হাসান। ইন্. মেহেদী হাসান ডিবিতে যোগদান করার পর একের পর এক অভিযানে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার হওয়ায় মাদক কারবারিদের আতংকে পরিণত হয়েছে এবং সুশীল সমাজের বাহবা কুড়াচ্ছেন। পুজাকে সামনে রেখে এ মাদক পিরোজপুর থেকে সড়কপথে ঝালকাঠি এনেছিল বলে খোকন জানায়।
121 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন