
আপডেট: অক্টোবর ২, ২০২২
এস এম রাজ্জাক পিন্টু, ঝালকাঠিঃ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন এর ছোট প্রমহর কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র প্রধান অতিথি জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। প্রধান অতিথি আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য স্বাস্থ্য সেবা তৃণমূলে পৌছে দেওয়া, এরই আঙ্গিকে এ কমিউনিটি ক্লিনিক। শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় ছোট প্রমহর গ্রামে এ উদ্বোধন অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির বিশেষ অতিথি ছিলেন। জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি আরো বলেন, এখানে সরকারি খরচে কয়েক ধরনের ঔষধ দেয়া হয় পাশাপাশি জরুরী গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা দেয়া হয়। এটা মাইলফলক হিসেবে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ইতি মধ্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়েছে। নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলী পারভীনও বক্তব্য রাখেন। কামাল বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নুরুজ্জামান সেলিম,সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান আঃ হক প্রমুখ। এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজিব হোসেন ও প্যানেল চেয়ারম্যান নুরে আলম মানিক প্রধান অতিথি আলহাজ্ব আমির হোসেন আমু এমপিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।