২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষ্যে ধর্মপাশায় তরিকত ঐক্য পরিষদের বর্ণ্যাঢ্য র‌্যালি

আপডেট: অক্টোবর ১০, ২০২২

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা প্রতিনিধি(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ঈদে মিল্লাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে গতকাল ৯ অক্টোবর রবিবার দুপুর আড়াইটায় উপজেলা উপজেলা পরিষদ গণমিলনায়তন হল রুম থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি উপজেলা পূর্ববাজার প্রদক্ষিন করে উকিলপাড়া হয়ে বিশ্ব রোর্ড হয়ে থানার সামন দিয়ে পশ্চিম বাজার প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হল রুমে গিয়ে র‌্যালিটি সমাপ্ত হয়। ওই র‌্যালিতে ধর্মপাশা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের র‌্যালিতে আশেকে রাসুল (সাঃ) হাজার হাজার ভক্ত ও আশেকান র‌্যালিতে যোগ দেন।
পরিশেষে উপজেলা পরিষদ হল রুমে হাজার আশেকানের উপস্থিতিতে মিল্লাদ মাহফিল অনুষ্টিত হয়।
সর্বশেষ তবারক বিতরনের মধ্যে দিয়ে ১২ই রবিউল আউয়াল মাসের কর্মসূচির ইতি টানা হয়।
ওই র‌্যালিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সদর ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু ও সহযোগীতায় ওই সংগঠনের সাধারন সম্পাদক খেলাফত প্রাপ্ত পিরজাদা মোঃ ইয়ার খান রেজভী।

128 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন