২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে পন্ডিত সাহাবুদ্দিন আহম্মেদ বিজয়ী

আপডেট: অক্টোবর ১৭, ২০২২

হিজলা প্রতিনিধি :: বরিশাল জেলা পরিষদ নির্বাচনে হিজলা ওয়ার্ডে সদস্য পদে পন্ডিত সাহাবুদ্দিন আহম্মেদ বেসরকারি ভাবে  বিজয়ী হয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনে হিজলা ৬ ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ওয়ার্ডটিতে মোট ৮১ জন ভোটার রয়েছে। তন্মধ্যে ১জন ভোটার মৃত্যুবরণ করায় ৮০ জন ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পন্ডিত শাহাবুদ্দিন আহম্মেদ তালা প্রতীকে ৩০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

অপর ০২ দুই প্রার্থী সমান সংখ্যাক ভোট পেয়েছেন। দিন শেষে ভোট গননার ফলাফলে দেখাযায়,  প্রতিদ্বন্দ্বি প্রার্থী এমপি পংকজনাথ সমর্থিত মোঃ ফারুকুল ইসলাম সরদার পেয়েছেন ২৫ ভোট ও আওয়ামী লীগ সমর্থিত কাজী কামরুজ্জামান সাইলু পেয়েছেন ২৫ ভোট।

বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান পদে মহানগর আওয়ামী লীগ এর সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম বিনা প্রতদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সরকারী হিজলায় কলেজ কেন্দ্রটিতে শুধু মাত্র সদস্য ও সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদের ভোট অনুষ্ঠত হয়।

184 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন